এই মন তোমাকে দিলাম | Ai Mon Tomak Dilam Lyric By
সাবিনা ইয়াসমীন | মাহতিম সাকিব
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম।।
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম।।
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম।।
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম।।
ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমারও নাম।।
তোমারি ও মনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমারও নাম।।
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম। ঐ
0 Comments