Ami chadke boli tumi sundor nou Lyrics |আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স | Islamic Song
আমি চাঁদকে বলি তুমি
সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি
নও
আমার মায়ের মত
মা যে আমার সবার
সেরা
অনন্ত কাল অবিরত।২
.
হীরা নাকি শুনি সবচে
দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি
আমার মায়ের আঁচল
মাকে ছেড়ে চাই না
আমি
হিরা মানিক কত শত।২
.
আমি চাঁদ কে বলি
তুমি সুন্দর নও
আমার মায়ের মত
আমি গোলাপ কে বলি
তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।
.
মা যে হলো প্রেম
মমতায়
বিধাতার সেরা উপমা
হয় না কভূ মায়ের
সাথে
অন্য কারো তুলনা
মার পরশে যায় যে
মুছে
ব্যাথাও বেদনা যত।২
.
আমি চাঁদ কে বলি
তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপ কে বলি তুমি
মিষ্টি নও
আমার মায়ের মত।২
0 Comments