কতদিন কতরাত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে লিরিক্স | বাউল সুকুমার | Koto Din Koto Raat Biroho Bedona Lyric





শিরোনামঃ কতদিন কতরাত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে
শিল্পীঃ বাউল সুকুমার
গীতিকারঃ বাউল সুকুমার
সুরকারঃ আমিনুল ইসলাম রুমি



কতদিন কত রাত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে
সে কথা ভাবিনি তো আগে ।।
জানি তুমি থাকবে গো আমার হয়ে
তাই তো দিয়েছি পরান উজাড় করে,
সেদিনের সে স্মৃতি আজও মনে পড়ে
সেদিনের সে কথা আজও মনে পড়ে,
তুমিও কি ভাবনি আগে ।।
তোমার দেওয়া সেই ছবিটি পেয়ে
রেখেছি হৃদয় মাঝে আপন করে,
তবু তো নয়ন আমার বারে বারে খাদে
তুমিও কি কেদে ছিলে আগে ।
কতদিন কতরাত বিরহ বেদনা দিয়ে কাদাবে
সে কথা ভাবিনি তো আগে ।।

Post a Comment

0 Comments