মধুমালতী ডাকে আয়- Modhu Maloti Dake Aai Lyrics




মধুমালতী ডাকে আয়

 গায়ক- সন্ধ্যা মুখোপাধ্যায় 

গীতিকার: প্রণব রায়

সুরকার-রবীন চট্টোপাধ্যায়



মধুমালতী ডাকে আয়

ফুল ও ফাগুনের এ খেলায়

মধুমালতী ডাকে আয়

ফুল ও ফাগুনের এ খেলায়

যুথি কামিনী কত কথা

যুথি কামিনী কত কথা

গোপনে বলে মলয় আয়

মধু মালতী ডাকে আয়

----------------------

চাঁপা বনে অলি সনে

আজ লুকোচুরি গো লুকোচুরি

আলো ভরা কালো চোখে

কি মাধুরী গো কি মাধুরী

মন চাহে যে ধরা দিতে

মন চাহে যে ধরা দিতে

তবু সে লাজে সরে যায়

মধুমালতী ডাকে আয়

--------------------

মালা হয়ে প্রাণে মম

কে জড়ালো কে জড়ালো

ফুল রেণু মধু বায়ে

কে ঝরালো কে ঝরালো

জানি জানি কে মোর হিয়া

জানি জানি কে মোর হিয়া

রাঙালো রাঙা কামনায়

মধুমালতী ডাকে আয়

ফুল ও ফাগুনের এ খেলায়

মধুমালতী ডাকে আয়



Post a Comment

0 Comments